Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়া দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন আহত ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৭ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়া দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চালিত অটোভ্যানের ৩আরোহীর মৃত্যু হয়েছে এবং ৩জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বানিয়াদীঘি এলাকার সাইফুল ইসলামের ছেলে শাফিকুল ইসলাম(৪২) একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী(৬০) ও আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার মৃত মুনছুর আলীর ছেলে শহিদুল ইসলাম(৬০)। এ ঘটনায় আহত ৩জনের মধ্যে গুরুতর আহত ২জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ১জন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ২১ফেব্রুয়ারি শুক্রবার রাত সোয়া ৮টার সময় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকার আরিফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাশ্ববর্তী কাহালুর উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকার এবিসি টাইল্স ফ্যাক্টরীর কয়েকজন কর্মচারী কাজ শেষে ব্যাটারী চালিত অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছিলে ভ্যানের এক্সেল ভেঙ্গে গিয়ে রাস্তার উপরে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি গরু বোঝাই ট্রাক ওই ভ্যানের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহত অপর ৩জনকে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত কাহালু উপজেলার ডিপুইল গ্রামের ভ্যান চালক ময়েন আলী(৫২) ও চৌমুহনী বানিয়াদীঘির আতিক হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত চৌমুহনীর বানিয়াদীঘির মোজাহার হোসেন দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়া দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন আহত ৩

আপডেটের সময়: ০৭:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫