Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়া নারুলী একই পরিবার থেকে নিখোঁজ হওয়া ৭ জন রাঙ্গামাটি থেকে উদ্ধার

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি: গতকাল সোমবার বগুড়া শহরের নারুলি এলাকা থেকে একই পরিবারের পাঁচ শিশুসহ নিখোঁজ সাতজনকে রাঙ্গামাটি থেকে উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটি জেলা ডিবি পুলিশ সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া পরিবারের সদস্যরা হলেন লালমনিরহাটের খোচাবাড়ি এলাকার ফাতেমা বেগম ( ৪৮), তার ছেলে বিক্রম আলী (১৩), ছোট মেয়ে রুনা খাতুন (১৫), বড় মেয়ে রুমি বেগম (৩২), তার নাতি বৃষ্টি খাতুন (১৪), যমজ নাতি হাসান (৬) ও হোসেন (৬) ।

এ বিষয়ে বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেছেন, গত ৮ জুলাই দিনভর রাঙ্গামাটি ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এবং ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চাপের মুখে ফাতেমা বেগম তার পরিবারের সাত সদস্যকে নিয়ে রাঙ্গামাটিতে আত্মগোপন করেছিলেন। তাদের রাঙ্গামাটি থেকে রাতেই বগুড়ায় আনা হচ্ছে।

এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে আজ মঙ্গলবার ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে।

গত ৪ জুলাই এ ব্যাপারে নিখোঁজ ফাতেমার স্বামী আব্দুর রহমান বগুড়া সদর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, তিনি শহরের নারলি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তার স্ত্রী ফাতেমা নারুলি পুলিশ ফাঁড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেন। গত ৩ জুলাই সকাল ৯টার দিকে ফাতেমা ও তার পরিবারের সাত সদস্য বাড়ি থেকে নিখোঁজ হয়। গ্রামের বাড়ি লালমনিরহাটের খোচাবাড়ি এলাকায় যাওয়ার কথা বলে তারা নিখোঁজ হয়। আমি ওই সময় বাসার বাইরে ছিলাম।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়া নারুলী একই পরিবার থেকে নিখোঁজ হওয়া ৭ জন রাঙ্গামাটি থেকে উদ্ধার

আপডেটের সময়: ০৫:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪