
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়া শাজাহানপুরে পাওয়ানা টাকা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে উজ্জল (২৭) নামে এক যুবক আহত হয়েছে।
রবিবার (৯ই ফেব্রুয়ারি) এশার নামাজ পর উপজেলার চোপীনগর ইউনিয়নের কামাড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত উজ্জল কামারপাড়া দড়ি পাড়া গ্ৰামের রবে মিয়ার ছেলে।
একাধিক ওই গ্ৰামের বাসিন্দা জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে ওই গ্ৰামের চায়ের দোকানদার আব্দুর রাজ্জাক ছেলে ফারুক ও উজ্জলের মধ্যে বাকবিতন্ডা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে উজ্জল ছুরিকাঘাতে হন। আহত উজ্জল কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম মুঠোফোনে জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদকের নাম 










