Dhaka ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বালিয়াকান্দিতে ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্টজাল  আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৩১৯ সময় দেখুন
print news

জুয়েল রানা,বিশেষ প্রতিনিধি,বালিয়াকান্দি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের কারেন্টজাল ও চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। এসময় ব্যবসায়ী আঃ মতিনকে এক হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় নারুয়া বাজারে অভিযান চালিয়ে আঃ মতিনের গুদাম থেকে ৩৯৩টি কারেন্টজাল ও ৩৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করে। বিকেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, আঃ মতিন দীর্ঘদিন ধরে সরকার নিষিদ্ধ কারেন্টজাল, চায়না দুয়ারী বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারুয়া বাজারের ব্যবসায়ী আঃ মতিনের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ লক্ষ টাকা মুল্যের ৩৯৩টি কারেন্টজাল ও ৩৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ব্যবসায়ী আঃ মতিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বালিয়াকান্দিতে ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্টজাল  আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময়: ০৮:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪