
মোঃ হাসিব মিয়া,
জেলা প্রতিনিধি,ফরিদপুর: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্ব ভাটদী গ্রামের একজন নিম্ন আয়ের মানুষ মোঃ সহিদ শেখ (৪০) পেশায় একজন পশু ব্যবসায়ী। বিলের নিকট বাড়ি হওয়ায় বর্ষা মৌসুমে জাল দিয়ে শখের বসেই মাছ ধরেন সহিদ। প্রতিদিনের মতো আজও সন্ধ্যার পূর্ব মূহুর্তে জাল নিয়ে মাছ ধরতে যায় সহিদ।
বিলের জলে জাল রেখেই বাসায় ফিরে আসার কথা সহিদের। দীর্ঘ সময় পাড় হয়ে গেলেও সহিদ বাসায় ফিরে না। স্বজনেরা চিন্তিত হয়ে খোঁজ নিতে যায় তার। স্বজনেরা গিয়ে বিলের জলে মাছ রাখার পাত্র দেখতে পেলেও তাকে দেখতে পায় না। তাদের ধারণা হয়ত জাল রেখে আশেপাশে কোথাও বন্ধুদের সাথে আড্ডা দিতে বা চা খেতে গিয়েছে। আরো কিছু সময় পাড় হয়ে যায় কোথাও তার কোন খোঁজ মেলে না। গ্রাম জুড়ে আতঙ্ক নেমে আসে কোথায় গেলো সে। নানা খোঁজাখুঁজির পরেও যখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বিলের জলে খুঁজতে নেমে পড়েন স্বজনেরা। কিছু সময় খোঁজার পর হঠাৎ করেই একজনের চোখে পড়ে সহিদের নিথর দেহ। দেহটি বিলের জলে ভেসে আছে, মুখমন্ডল পানির নিচে হালকা ডুবে রয়েছে, নাকের মধ্যে কাঁদা লেগে আছে, মাজায় গোজা কাঁচিটি বাঁক হয়ে আছে, মাছ ধরার জাল গুলো পায়ের সাথে পেঁচিয়ে আছে। স্বজনেরা দ্রুত দেহটি উঠিয়ে নিকটস্থ ভাটদী বঙ্গেশ্বরদী বাজারে ডাক্তারের নিকটে আনলে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদকের নাম 










