Dhaka ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বেহাল দশা সুন্দাদিল মাদ্রাসা এবং কাজীপাড়ার কাঁচা রাস্তাটির

print news

মোঃআল আমিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের ঐতিহ্যবাহী সুন্দাদীল মাদ্রাসা এবং কাজী পাড়ার রাস্তাটির অবস্থা খুবই খারাপ,দীর্ঘ দিন যাবত মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং কাজীপাড়ার দেড় থেকে দুই হাজার মানুষ এই রাস্তা দিয়ে খুবই কষ্ট করে চলাচল করে আসছে।বিশেষ করে বৃষ্টির সময় এই রাস্তা কাঁদা মাটিতে খুবই খারাপ অবস্থা হয়,ঐ সময় পায়ে হেটে চলাচল করা যে কত কষ্টকর তা শুধু ভুক্তভোগীরাই জানে।কাজী পাড়ার ভিতরের রাস্তার অবস্থা খুবই খারাপ একটি পুকুরের পাশে রাস্তা সবটায় পুকুরে চলে গেছে এখানে একটি গাইড ওয়াল দিতে হবে,না হয় রাস্তা পুকুরের সাথে কিছু দিন পরই মিশে যাবে।

সুন্দাদিল মাদ্রাসার সুপার কাজী আলাউদ্দিন জানান,এই রাস্তাটির জন্য আমার মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ কাজী পাড়ার লোকজন খুবই কষ্ট করে আসছে, বৃষ্টির সময় রাস্তায় কাঁদা মাটিতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়।গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে ছিল এখন বন্ধ হয়ে যাওয়ায় রাস্তা সহ মাদ্রাসার মাঠে এমনকি কয়েকটি শ্রেণি কক্ষে পানি ডুকে ক্লাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে।

কাজী পাড়ার মুরুব্বীরা জানান,আমাদের কাজী পাড়ার এই রাস্তাটির জন্য আমরা বহু বছর যাবত অনেক কষ্ট করে আসছি,এই রাস্তাটির জন্য জনপ্রতিনিধিদের সুদৃষ্টি আশা করছি।

কাজীপাড়ার প্রবাসী যুবক কাজী ঝুহাক বলেন,আমি এই রাস্তাটির জন্য উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলাম।ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আমাকে রাস্তার কাজটি করে দিবেন বলে আশ্বাস দিয়ে ছিলেন।যেহেতু উনি বেশ কিছু দিন যাবত অসুস্থ ছিলেন তাই হয়তো সব জায়গায় যেতে পারেন নাই,এখন আমি আশা করব চেয়ারম্যান সাহেব এই রাস্তাটির দিকে সুদৃষ্টি দিবেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বেহাল দশা সুন্দাদিল মাদ্রাসা এবং কাজীপাড়ার কাঁচা রাস্তাটির

আপডেটের সময়: ০৯:২৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪