তাপস কুমার দেবনাথ,ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর দ্বিতীয় দিনের আলোচনা সভা ২৭/৫/২০২৪ ইং রোজ সোমবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সৈয়দ আহমেদ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনূর খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বৃন্দ সহ অত্র উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকগণ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনূর খান উনার বক্তব্যে প্রাথমিক শিক্ষাকে শিশু বান্ধব হিসেবে গড়ে তুলতে, প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে এবং কিন্ডার গার্টেন স্কুলগুলোকে সরকারি নির্দেশনা মোতাবেক নিবন্ধনের আওতায় আসার জন্য পরামর্শ দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সৈয়দ আহমেদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদকের নাম 










