Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভালো নেই আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের হরিজন সম্প্রদায়ের লোকেরা

  • সাদেকুল ইসলাম
  • আপডেটের সময়: ১১:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৩৬৪ সময় দেখুন
print news

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষ খোচা ইউনিয়নে হরিজন সম্প্রদায়ের দশটি পরিবার এর লোকজন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। চলমান পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। ফলে কাজ না থাকায় খেয়ে না খেয়ে ছেলেমেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।

সরেজমিনে উপজেলার মহিষখোচা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন অন্যের জমিতে অনেক দিন ধরে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। চলমান বর্ষা মৌসুমে কাজ না থাকায় তাঁদের আয়ের পথ বন্ধ হয়ে গেলেও এখন কেউ পর্যন্ত খবর নেয়নি।

হরিজন সম্প্রদায়ের বৃদ্ধ লিলি বলেন, এই সমাজে আমাদের তো কেউ মানুষ মনে করে না। আমরা যদি কোন কিছু খাইতে হোটেলে যাই তাহলে হোটেল মালিকেরা আমাদের সঙ্গে এমন ব্যবহার করে যা বলার মতো না। তাঁরা আমাদের জন্য কুকুরের মতো করে বাইরে খাবার ফেলে দেয়। সেখান থেকে তুলে নিয়ে আমাদের খাইতে হয়। আমরা কি মানুষ নই?

গীতা রানী বলেন, আমরা ময়লা পরিষ্কার করি। আবার সেই ময়লায় এসে আমাদের ঘুমাতে হয়। আমরাতো এ দেশের নাগরিক তাহলে আমরা কেন ভালো কোন জায়গায় থাকতে পারি না। সরকার তো সবাইকে ঘর দিচ্ছেন আমাদের তো দেয় না।

হীরা ৩৮ জানান, আমরা কেউ অসুস্থ হলে আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় না। হাসপাতালে গেলে অন্য হাসপাতালে যাওয়ার কথা বলে তাড়িয়ে দেয়। শুধু চিকিৎসা নয়, আমাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে গেলে সেখানেও আমাদের নানান কথা শুনতে হয়। আমাদের বাচ্চারা কি লেখাপড়ার সুযোগও পাবে না? সন্তানরা যদি লেখাপড়ার সুযোগ পাইতো তাহলে তাঁরা আমাদের মতো ময়লা পরিষ্কার করত না। তাঁরাও দেশের একজন অফিসার হইতো।হরিজন সম্প্রদায়ের অতুলের স্ত্রী এসএসসি পাস হলেও কোন প্রতিষ্ঠানে তাকে চাকরি দেয়া হয়নি। বিধবা ফুলতলা আক্ষেপ করে বলেন আমার স্বামী মারা যাওয়ার পরেও আমার বিধবা ভাতা হয়নি আমি আমার দুটি সন্তান নিয়ে খেয়ে না খেয়ে পড়ে আছি। আমরা সমাজের সর্বক্ষেত্রেই অবহেলিত।

অতুল ২৯ বলেন, সরকার ভূমিহীনদের জন্য ঘর দেয়, জায়গা দেয় আমাদের জন্য তো কিছুই দেয় না। আমরা সরকারি খাসের জায়গার পরিবর্তে অন্যের জায়গায় কোনোমতে পরিবার নিয়ে থাকি। আমাদের ঘর দেওয়া তো দূরের কথা উল্টো সেই জায়গা থেকে উচ্ছেদ করে দেয়। আমরা সুইপার বলে কি কোন সুযোগ-সুবিধা পাব না? আমরা না খেয়ে থাকলেও এলাকার মেম্বার-চেয়ারম্যানরা কোন দিন খবর নেয় না। এই দুঃখের কথা কাকে বলব আমরা। আমাদের জন্য কেউ নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী বলেন, হরিজন সম্প্রদায়ের ত্রাণ দেওয়া হয়েছে। তাঁরা যে ত্রাণ পাননি সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরবর্তীতে তাদের আবারও ত্রাণ দেওয়া হবে।

ঘর দেওয়ার বিষয়ে তিনি বলেন, যদি খাস জায়গা পাওয়া যায় তাহলে তাঁদেরও ঘর করে দেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভালো নেই আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের হরিজন সম্প্রদায়ের লোকেরা

আপডেটের সময়: ১১:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪