Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোগান্তির অবসান হলো পৌরবাসির – কৃতজ্ঞতা জানিয়েছেন ইউএনও’কে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৪৪১ সময় দেখুন
print news

এম জালাল উদ্দীন,জেলা প্রতিনিধি,খুলনা: খুলনার পাইকগাছায় ভূমি উন্নয়ন কর দিতে ভোগান্তি কমে আসলো পাইকগাছা পৌরবাসির। এখন থেকে উপজেলা ভূমি অফিসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন পৌরসভার বাসিন্দারা।

বৃহস্পতিবার থেকে এমন ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা ভূমি প্রশাসন। কোন ভোগান্তি ছাড়াই ভূমি উন্নয়ন কর দিতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারী উপজেলা সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত হয় জেলার প্রথম পৌরসভা। অর্থাৎ পৌরসভার প্রতিষ্ঠার পর কিছু কিছু সময়ে উপজেলা সদরে পৌর এলাকার ভূমি উন্নয়ন কর আদায় করার ব্যবস্থা থাকলে ও সেটি ছিল সাময়িকের জন্য। উপজেলা সদরে কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পৌরসভার নাগরিকদের ভূমি উন্নয়ন কর দিতে যেতে হতো উপজেলার রাড়ুলী ইউনিয়ন তফসিল অফিসে। এতে একদিকে যেমন যাতায়াত খরচ সহ অনেক বেশি মূল্যবান সময় অপচয় হতো।

পাশাপাশি নানা ধরনের হয়রানি এবং ভোগান্তি হতো পৌরবাসির। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ইউএনও হিসেবে অত্র উপজেলায় যোগদান করলে পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের ভোগান্তির এই বিষয়টি তাকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় প্রত্যেক বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসেই ভূমি উন্নয়ন কর নেওয়ার ব্যবস্থা নিয়েছেন ভূমি প্রশাসন।

উল্লেখিত বিষয়টি মাইকিং করে এলাকায় প্রচার প্রচারণার ব্যবস্থা করে পৌর কতৃপক্ষ। ফলে প্রথম দিনেই ভূমি উন্নয়ন কর দেন অসংখ্য মানুষ। ভোগান্তি ছাড়াই কর দিতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌরবাসি। এমন ব্যবস্থা যেন ভবিষ্যতে স্থায়ী করা হয় এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোগান্তির অবসান হলো পৌরবাসির – কৃতজ্ঞতা জানিয়েছেন ইউএনও’কে

আপডেটের সময়: ০৮:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩