Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ডাকাত আটক

print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলা থেকে দুর্ধর্ষ দুই ডাকাত কে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজোন। এ সময় তাদেরকে  তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড তাজা  গোলা,  ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ জব্দ করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে  উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ও ভোলা ইলিশা ইউনিয়ন  থেকে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- মো. কামাল (৫০) ও মো. মোসলে উদ্দিন (৫৬)   সকাল ১০ টার সময় সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন।

কোস্টগার্ড জানায়,  বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা  এলাকার মেঘনা নদীতে  তৎসংলগ্ন চরে মোঃ কামাকের নেতৃত্বে কুখ্যাত একটি ডাকাত দল জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।
এবং মোঃ মোসলে উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল । তাদের বিরুদ্ধে এর আগেও ভোলা সদর থানায় কয়েকটি অভিযোগ রয়েছে।

পরে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় ৭ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক ডাকাত ও জব্দ করা সব আলামতসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ডাকাত আটক

আপডেটের সময়: ০৯:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪