Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় চাকরি হারালেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার সমালোচিত এনজিও কর্মী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৪ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিও) কিস্তির টাকা না পেয়ে চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা দৌলতপুর গ্রামের কুলসুম বেগম এর গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়া মাঠকর্মী হাসিনাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সংস্থাটির এডি জাকির হোসেন মঈন তাকে চাকুরিচ্যুত করার নোটিশ দিয়েছেন।

দক্ষিণ আইচা থানা শাখার গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (এনজিও) থেকে চরমানিকা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে এর কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম ৭০হাজার টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে ১৭৫০ টাকা করে কিস্তি দিতে হয়। কিস্তির টাকা না দিতে পারায় শনিবার দুপুরে কুলসুম বেগমের গোয়ালঘর থেকে ৫০ হাজার টাকার মূল্যের একটি গরু নিয়ে যান মাঠকর্মী হাসিনা।

এনজিওর সদস্যরা জানান, কুলসুম বেগম সঠিক মত টাকা পরিশোধ করতে না পারায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (এনজিও) দক্ষিণ আইচা ম্যানেজার সামীম আহমেদের নির্দেশক্রমে মাঠকর্মী হাসিনা কিস্তির টাকা উদ্ধার করতে একটি গরু নিয়ে যান। কিস্তিতে টাকা নেওয়া ব্যক্তির সঙ্গে এমন অমানবিক কাজ করায় সেই মাঠকর্মী হাসিনাকে চাকুরীচ্যুত করেছেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিওর) ইডি মো. জাকির হোসেন মঈন।

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ভোলা জেলার পরিচালক হুমায়ুন করিব বলেন, আমরা তো অমানবিক নই, টাকা উদ্ধার করতে (ভয় দেখাতে) স্থানীয়দের মধ্যস্তায় গরুটি আনা হয়েছে। সন্ধ্যার পর আবার গরুটি দিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিয়মানুযায়ী যে কর্মী গ্রামে কিস্তির ওপর টাকা দিবে সেই কর্মী ঠিকমত টাকা না উত্তোলন করতে পারলে যথাসময়ে তার বেতন থেকে কর্তনের হুশিয়ারী দেওয়া হয়। ওই ভয়ে মাঠকর্মী কিস্তির টাকা উত্তোলন করতে না পেরে গরু নিয়ে এসেছেন। তবে এটা তিনি ঠিক করেননি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় চাকরি হারালেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার সমালোচিত এনজিও কর্মী

আপডেটের সময়: ০১:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪