Dhaka ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি:ভোলায় দুর্বৃত্তদের হামলায় মনছুর নামে এক সাংবাদিক আহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি)  সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিকের মাথা ও পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে ভোলা থানার ওসি মোঃ হাসনাইন পারভেজ আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গিয়েছেন।

সাংবাদিক মনসুর আলম টেলিভিশন “চ্যানেল এস” এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি। এছাড়া তিনি ভোলা জেলা শহরে অবস্থিত ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার নামে  একটি ডায়াগনস্টিক  হাসপাতালের মালিক এবং চেয়ারম্যান।

আহত মনসুর আলম জানান, শনিবার রাত আনুমানিক ৭:৩০ সময় তার হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য নগদ দশ লক্ষ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাস্তায় কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা এসে তাকে ঘিরে ধরে এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীদের একজনের গায়ের জ্যাকেট সাংবাদিকের হাতে চলে আসে এবং পরে পিছন থেকে প্যান্ট ধরতে গিয়ে মানিব্যাগ সাংবাদিকের হাতে চলে আসে। এদিকে সাংবাদিকের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা সাংবাদিকের মাথায় এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই মানিব্যাগের ভিতর একটি পরিচয়পত্র, সেনবাহিনীর পোষাক পরা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ক্যাডিটকার্ড, চাকরির পরিচয়পত্রসহ আরও কিছু কাগজপত্র পাওয়া যায়। এতে দেখা যায় নাম আনোয়ার হোসেন, পিতা আব্দুল ওদুদ, গ্রাম: ছোটআলগী, ভোলা সদর ভোলা। তিনি চট্রগ্রাম সেনানিবাসের একজন সৈনিক। মাসিক বাইরে যাওয়ার অনুমতিপত্রও ওই মানিব্যাগে পাওয়া যায়। এ বিষয়ে ভোলা থানার ওসি হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, বিষয়টি খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

আপডেটের সময়: ১০:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫