
মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার সময় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। নিহত রাহাত হোসেন ভোলা সদর পশ্চিম ইলিশা ৯ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মৃত:তাজল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাহাত বয়লার মুরগির ব্যবসা করে আসছিল। মুরগি বিক্রি শেষ হলে সোমবার সকাল ১১ টা সময় মুরগির ঘর পরিষ্কার জন্য যায়। এ সময় মোটর দিয়ে পানি দিচ্ছিল। হঠাৎ মটর বন্ধ হওয়াতে সুইচ বন্ধ করতে গেলে শরীর ভিজা থাকার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় । এতে ঘটনাস্থলে পড়ে যায় রাহাত, পরে পরিবার ও স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করে।
রাহাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে।
প্রতিবেদকের নাম 










