Dhaka ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় হকার্স ইউনিয়নের মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ২৬৭ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার: ভোলা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলায় দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ সহ ২ জন গুরুতর আহত হয়েছে। এরই প্রতিবাদে ভোলা হকার্স ইউনিয়নের
উদ্যোগে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার ১৭ই অক্টোবর ভোলা প্রেসক্লাবে কালবেলা প্রতিষ্ঠা বার্ষিকীর সময়, ভোলা এন টিভির প্রতিনিধি আফজাল হোসেনের নেতৃত্বে ভোলা প্রেসক্লাবের ভিতরে একদল সন্ত্রাসী দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ ও মোঃ জাফর ইকবাল এর উপর অতর্কিত হামলা চালায়। তারি প্রতিবাদে ভোলা সংবাদপত্রের হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে হকার্স ইউনিয়নে নেতারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। প্রেসক্লাবের মত একটি পবিত্র জায়গায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এন টিভির কতিপয় সাংবাদিক আফজাল হোসেনকে প্রেসক্লাব থেকে আজীবনের জন্য সদস্য পদ ও এন টিভি থেকে বহিষ্কারের দাবি জানান। এবং ভবিষ্যতে যেন কোন সন্ত্রাসী প্রেসক্লাবে এমন কর্মকাণ্ড করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। আফজাল হোসেন আর কখনো যেন প্রেসক্লাবে না ঢুকতে পারে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেসক্লাবের নেতাদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে সাংবাদিক এইচএম নাহিদ ও জাফরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় হকার্স ইউনিয়নের মানববন্ধন

আপডেটের সময়: ০৭:২২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪