
মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলা কারাগারে মাদক মামলার আসামি অসুস্থ হয় পরে, এরপর ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওই আসামির নাম মোঃ শফিউল আলম শফি (৪৯) বুধবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শফিউল আলম শফি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষীপুর গ্রামের মৃত আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে বদিউল আলম বাদশা (৩৬) ও শফিউল আলম শফিকে ৩ কেজি গাঁজাসহ আটক করে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম। পরে আদালতের মাধ্যমে গতকাল বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
ভোলা কারাগারের জেল সুপার সাখাওয়াত হোসেন জানান, শফি সকালে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে, এরপর তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়৷ ধারণা করা হচ্ছে তিনি হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ইরফান আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার পথে আসামির মৃত্যু হয়েছে৷ তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।
প্রতিবেদকের নাম 










