Dhaka ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২০১ সময় দেখুন
print news

মুহাম্মদ আরিফ,স্টাফ রিপোর্টার,ভোলা: ভোরের কাগজ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদের উপর ভোলা প্রেসক্লাবের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুকের সভাপতিত্বে এবং অপর আহ্বায়ক সদস্য ইউনুস শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহুরুল ইসলাম মঞ্জু, নাসির আহমেদ, ভোলার বাণীর সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, বাসস প্রতিনিধি আলা-আমিন শাহরিয়ার প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, আজ ৮ দিন পার হলেও পূলিশ আসামীদের বিষয় তেমন কোন তৎপরতা চোখে পড়ে নাই। আফজাল হোসেন ও তার লালিত পালিত ক্যাডারদের অতি দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। প্রতিবাদ সভায় ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ ই অক্টোবর ভোলা প্রেসক্লাব মিলনায়তায়নে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন ও তার শ্যালক মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ভোলা প্রেসক্লাবের মধ্যে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এবং এইচ এম নাহিদ ও তার শ্যালক জাফরের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে। এই ঘটনায় তারপরের দিন ভোলা সদর থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়, যার নং ৫৮/২৪।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সভা

আপডেটের সময়: ০৫:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪