Dhaka ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মাস্টারদার জন্মদিনে জেএমসেন হলে শাড়ী ও পন্যের মেলা আগামী প্রজম্মের জন্য ক্ষতিকর

print news

শংকর কান্তি দাশ,জেলা প্রতিনিধি,চট্টগ্রাম: জাতীয়বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ১৩১তম জন্মদিবসে অদ্য ২২ মার্চ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুস্পিত শ্রদ্বান্জলি নিবেদন ও আলোচনা সভা করেন।

পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্যের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাস্টার অন্জন কান্তি চৌধুরী। আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা দীপংকর চৌধুরী কাজল, পরিষদের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। উপস্থিত ছিলেন কাউচার আহমেদ, প্রভাস চক্রবর্তী, শিক্ষার্থী রৌদ্রিতা ভট্টাচার্য্য, আহমেদ রিয়াজ , চিত্ত প্রসাদ দাশগুপ্ত সহ অনেকে।

বক্তারা বলেন আজকের দিনটি বাঁঙালী জাতি সহ এই উপমহাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে ১৩১ বছর পূর্বে মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহন করে চট্টগ্রামের মাটিকে ধন্য করেছেন। মাস্টারদা সূর্যসেন আমাদের আন্দোলন সংগ্রামের বাতিঘর। এখনো আমরা অন্যায় অত্যাচার অশুভ শক্তির কবলে পড়লে মাস্টারদা সূর্যসেন আমাদের সাহস যোগায়। বক্তারা সূর্যসেনের জন্মদিবসকে রাষ্ট্রীয় ভাবে পালনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মাস্টারদা সূর্যসেন সহ সকল বিপ্লবীদের স্মৃতি রক্ষা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। পরিশেষে বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের জন্মদিনে, স্বাধীনতা সংগ্রামী মানুষদের তীর্থস্থান জেএমসেন হলে শাড়ী ও পন্যের মেলা আমাদের আগামী প্রজন্মের জন্য ক্ষতিকর।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মাস্টারদার জন্মদিনে জেএমসেন হলে শাড়ী ও পন্যের মেলা আগামী প্রজম্মের জন্য ক্ষতিকর

আপডেটের সময়: ০৮:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪