Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মেহেরপুরের গড়পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

  • মোহাম্মদ সান
  • আপডেটের সময়: ০৯:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ২৪০ সময় দেখুন
print news

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর পৌরসভার গড়পুকুরে গোসল করতে নেমে তৌফিক (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালের দিকে পানিতে ডুবে যাওয়ার প্রায় ৫০ মিনিট পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তৌফিক মেহেরপুর শহরের বেড় পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে। এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। জানাগেছে তৌফিক স্কুল থেকে তার সহপাঠীদের নিয়ে গড়ের পুকুরে যাই গোসল করতে।

গড়পুকুর পাড়ে তার সাইকেল এবং বইসহ ব্যাগ রেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে। পানিতে খেলা করার এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। এ সময় তার সহপাঠীরা প্রথমে নিজেদের মধ্যে চেষ্টা করে ব্যর্থ হয়। এবং পরে চিল্লাচিল্লি শুরু করে।

খবর দেয়া হয় মেহেরপুর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যদের। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর সদস্যরা প্রায় ৫০ মিনিট অভিযান চালিয়ে তৌফিকের নিথর দেহ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গড়পুকুরের পানিতে স্কুল ছাত্র ডুবে গেছে এ খবর ছড়িয়ে পড়ার পরপরই গড়ের দুপাশে শত শত মানুষ জড়ো হয়। গড়পুকুরের সংস্কার কাজ শেষ করে সম্প্রতি পুকুরটি উন্মুক্ত হওয়ার পর থেকে মেহেরপুর সহ মেহেরপুর শহরের আশপাশের বিভিন্ন এলাকার মানুষ সেখানে গোসল করার জন্য উপস্থিত হন। মেহেরপুর শহরের বেড় পাড়ার মোজাম্মেল হোসেনের এক ছেলে এক মেয়ের মধ্যে তৌফিক ছোট।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মেহেরপুরের গড়পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেটের সময়: ০৯:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪