
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা থেকে প্রবাস ফেরত মিরাজুল (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০ টার সময় বুড়িপোতা গ্রামের মোড় পাড়ার একটি কাঠাল গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।
নিহতের মেজ ভাই সাত্তার আলী জানান, মিরাজুল দীর্ঘ পাঁচ বছর মিরাজুল মালয়েশিয়া অবস্থান করছিলো। ১০ মাস আগে সে দেশে ফেরত আসে। তারপর থেকেই তার স্ত্রী সাবিনা খাতুনের সাথে বাকবিতন্ডতা লেগেই থাকতো। গেল ৩ মাস ধরে বাপের বাড়িতে অবস্থান করছেন।
সাত্তার আলীর দাবি, একই গ্রামের আদমব্যাপারী জিয়ারুলের সাথে সাবিনার পরোকিয়ার সম্পর্ক চলছিলো। তারপর থেকেই স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিলনা মিরাজুলের। পরকিয়ার জের ধরেই জিয়ারুল তার লোকজন দিয়ে মিরাজুলকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে বলে দাবি তার।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশের ময়নাতদন্ত শেষে বোঝা যাবে তাকে কেউ হত্যা করেছে না নিজেই আত্মহত্যা করেছে।
প্রতিবেদকের নাম 










