Dhaka ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মেহেরপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ২৭২ সময় দেখুন
print news

মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যার আগে আকষ্মিক বজ্রপাতের ঘটনায় তাদের দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাফিজ হােসেন (২৩) এবং সোনাপুর গ্রামের আব্দুর রশিদ। আহত হয়েছেন সোনাপুর গ্রামের আব্দুল মান্নান। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান,শুক্রবার সন্ধ্যার আগে আকষ্মিক বৃষ্টি শুরু হয় মেহেরপুরের কিছু গ্রামে। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। সদর উপজেলার দফরপুর গ্রামের রাফিজ কবুতর পোষেন। মাঠে যান কবুতরের খোজে। সন্ধ্যার পর তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
অপরদিকে, একই উপজেলার সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুর রশিদ ও আব্দুল মান্নান। এসময় আকষ্মিক বৃষ্টি ও বজ্রপাতের আঘাতে আব্দুর রশিদের মৃত্যু হয় এবং আব্দুল মান্নান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর সদর থানার ওসি মো: আমানুল্লাহ আল বারী বজ্রপাতে পৃথক দুটি স্থানে দুজন নিহত এবং একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মেহেরপুরে বজ্রপাতে ২জনের মৃত্যু

আপডেটের সময়: ০২:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪