Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মেহেরপুর মুজিবনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের গ্রেপ্তার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৯১ সময় দেখুন
print news

মোহাম্মদ সান,মেহেরপুর জেলা প্রতিনিধি: মুজিবনগরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখ্য সংগঠক উপজেলার বাগোয়ান গ্রামের হারু শেখ এর ছেলে শাওন শেখকের উপর হামলার ঘটনায় মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে শাওন শেখ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের ২৪ ঘন্টার ভিতরেই মামলার এক নম্বর আসামি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তৌফিকুল ইসলাম মিঠুন এবং মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি রুবেল হাসানকে মুজিবনগর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মেহেরপুর আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রের জানা গেছে

ভিজিএফ কার্ডে চাউল বিতরনের বিষয় নিয়ে অনুমান ২৫ দিন পূর্বে বাগোয়ান গ্রামের মিঠুন মোবাইল ফোনের মাধ্যমে পা ভেঙ্গে দিবে এবং প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। তারই জের ধরে সোমবার রাত্রি সাড়ে নয়টার দিকে শাওন শেখ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মুজিবনগরের কেদারগঞ্জ চার রাস্তার মোড়ে পৌঁছালে বাগোয়ান গ্রামের কাহিরুলের ছেলে মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তৌফিকুল ইসলাম মিঠুন (৩২) বিশ্বনাথপুর গ্রামের রাহিন বিশ্বাস এর ছেলে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল হাসান (২৮) শিবপুর গ্রামের ইলিয়াস হোসেন এর ছেলে মুজিবনগর উপজেলা ছাত্রদলের যুগ্গ আহবায়ক সাইদুল হাসান রাহুল (৩৫), গৌরিনগর গ্রামের সেলিম হোসেন এর ছেলে মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ আরো অজ্ঞাতনামা ০২/০৩ শাওন শেখ এর মটরসাইকেল এর গতিরোধ করে। জেলা ছাত্রদলের সভাপতি সেনজির এর হুকুমে মিঠুন শাওনের কলার চেপে ধরে মটরসাইকেল থেকে নামিয়ে চুলের মুঠি চেপে ধরে মাথায় কিল ঘুসি মেরে জখম এবং রুবেল তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে পিঠে আঘাত করে এবং রাহুল এলোপাতাড়ি ভাবে কিল ঘুসি মারে।

এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটিয়া আসলে আসামীরা বিভিন্ন প্রকার প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, সোমবার রাতে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মিঠুন ও দুই নম্বর আসামি রুবেল হাসানকে গ্রেফতার করে আদালতের সোপর্দ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মেহেরপুর মুজিবনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫