
রাজ কুমার দে,মনিরামপুর উপজেলা প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে মৌমাছির কামড়ে কওছার মোল্লা (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ২৫ থেকে জন আহত হয়েছে।
নিহত কওছার মোল্লা উপজেলার সাতনল খানপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
আহতরা হলো আবুল হোসেন, আলমগীর হোসেন, সুমন হোসেন, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহনপুরের আমিনুর রহমান, অন্তরা দাস ও কালিদাস প্রমুখ।
প্রত্যক্ষদর্শীে একজন বলেন, মণিরামপুর উপজেলার মনিরামপুর-কালীবাড়ী সড়কের কামালপুর কাঠগোলা মোড়ের একটি মেহগনিগাছের মৌমাছির চাকে বাজপাখি হানা দেয়। এতে চাকে থাকা মৌমাছি ক্ষিপ্ত হয়ে সেখানে থাকা লোকজনসহ পথচারীদের কামড় দেয়। এতে অন্তত ২৫-৩০ জন আহত হয়। আহতদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে গুরুতর আহত কওছার মোল্লাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হুমায়ুন রশীদ বলেন, ‘মৌমাছির কামড়ে অনেক মানুষ আহত হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে কওছার মোল্লা নামের একজন মারা যান। হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন।
প্রতিবেদকের নাম 










