
মাহবুব আলম সোহেল,কাফরুল: বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে-ডাঃমোঃআহসান হাবীব
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাষানটেক থানার যুব বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা আমীর ডাঃমোঃআহসান হাবীব এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন,স্বাধীনতা পরবর্তী বিগত বছরগুলোতে জামায়াতে ইসলামী সম্পর্কে যুব সমাজ ও জনসাধারণকে ভুল বুঝানো হয়েছে।অথচ আমরা নতুন প্রজন্ম দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে।জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে অপপ্রচার এদেশের যুব সমাজ এবং আপামর বাংলাদেশি গ্রহন করেনি ভবিষ্যতেও করবেনা।
থানা যুব বিভাগের সভাপতি আবুল কাশেম মজুমদার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সিরাজুল ইসলাম, আবু সাইদ মিয়া,হাফেজ জুলফিকার,মুনির হোসেন তোফাজ্জল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে শহীদ মুক্তিযোদ্ধা ও ২৪ সালের গণ অভ্যুত্থানে শহীদ সহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
প্রতিবেদকের নাম 










