Dhaka ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ আটক ৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৮৫ সময় দেখুন
print news

এনামুল মন্ডল,রাজবাড়ি: যৌথ বাহিনীর অভিযানে রাজবাড়ি পাংশার কাসবামাঝাইল থেকে অস্ত্রসহ ৬ জন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো:  সিরাজ উদ্দিন মন্ডল (৬০), উজ্জ্বল আলী মন্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫), তোহিদুল (২৬)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাংশার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রাইফেল, ১টি লম্বা নলের পিস্তল, ৩টি রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন জানান, রাতে পাংশা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি অপারেশনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সংঘবদ্ধ ৬ জন সন্ত্রাসীকে সশস্ত্র অবস্থায় আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাট হামলা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযান শেষে আটককৃত আসামিদের অস্ত্রসহ পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মামলা  অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে । আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ আটক ৬

আপডেটের সময়: ০৮:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪