
বাদল আহমেদ,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ: নবীগঞ্জ পৌরসভা এবং ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন পৌরসভা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। গতকাল বৃস্পতিবার রাতে বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন তাঁরা।
এ সময় নবীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় উৎসব আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো সম্প্রদায় কতৃক বাধাপ্রাপ্ত হয়, তাহলে রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কোনো কুচক্রী মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এ জন্য আমাদের সচেতন থাকতে হবে।’
মণ্ডপ পরিদর্শনকালে ৮নং সদর ইউনিয়নের পূজা মন্ডপগুলোর দায়িত্বরত নবীগঞ্জ থানার এস আই কামেল হুসেন বলেন, পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। পূজামণ্ডপগুলোতে পুলিশ-আনসারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে।’
এ সময় পৌরসভা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হকের সঙ্গে ছিলেন সেক্রেটারি সোহেল আহমদ, সাবেক আমির সাঈদুল চৌধুরী সাদিক, কর্মপরিষদ সময় সদস্য আবু মারুফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা:শামীম আহমদ তালুকদার ,আব্দুল আহাদ,মনসুর আহমদ এবং নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ!!
প্রতিবেদকের নাম 










