Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

রৌমারীর কিশোর-কিশোরীরা মুজিব সিনেমা দেখে উপকৃত

  • লিটন সরকার
  • আপডেটের সময়: ০৫:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৫৬৯ সময় দেখুন
print news

লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমায় বাংলাদেশকে জানতে ও বঙ্গবন্ধুর অবদান তরুণদের মাঝে ছড়িয়ে দিতে রৌমারীর শৌলমারী ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবে শিক্ষার্থীদের সিনেমা দেখার সুযোগ করে দেন রাজিবপুর উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার। বৃহস্পতিবার ১৯ অক্টোবর বেলা ১২ টার দিকে রাজিবপুরের দ্বীপাঞ্চলে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় প্রদর্শীত হয়।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেশের বিভিন্ন সিনেমা হলে একযোগে মুক্তি পায়। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বর্তমানে শহর থেকে গ্রামেও সর্বত্র চলছে ‘মুজিবকে’ দেখার হিড়িক। একইভাবে রাজিবপুর উপজেলায় দ্বীপাঞ্চল সিনেমা হলেও প্রত্যেক শোতেই দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অপর দিকে রৌমারীর কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা জাতির পিতাকে সামনে থেকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এর পক্ষে তার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির নব নির্বাচিত সদস্য শেখ মুজাহিদুল ইসলাম মিশু কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের সাথে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি দেখেন। এসময় উপস্থিত ছিলেন, রৌমারী কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ ,শৌলমারী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শহীদুল্লাহ কায়সার, চরশৌলমারী কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ইসমাইল হোসেন, কালের কণ্ঠ পত্রিকার রাজিবপুর প্রতিনিধি সাংবাদিক সোহেল রানা স্বপ্নসহ আরও অনেকে।

রৌমারী কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ছায়মা বলেন, আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকব। এতদিন বইতে বঙ্গবন্ধুর জীবনী পড়েছি আজ তাকে পর্দার মাধ্যমে দেখতে পেলাম। রাজিবপুর দ্বীপাঞ্চল সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক সফর উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক দেখার জন্য স্কুল, কলেজসহ সাধারণ দর্শকরা যেভাবে সারা ফেলেছে, তা আমাদের কল্পনাতেও ছিল না। সব বয়সি মানুষই এ ছবি দেখার জন্য হলে আসছেন।

বাংলাদেশ আ‘লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ মুজাহিদুল ইসলাম মিশু বলেন, শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী ও আর্দশ সর্ম্পকে জানতে পারল এটাই আমাদের পাওয়া।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

রৌমারীর কিশোর-কিশোরীরা মুজিব সিনেমা দেখে উপকৃত

আপডেটের সময়: ০৫:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩