Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লক্ষ্মীপুরে মাদকের টাকার জন্য বাবাকে হত্যা:ছেলে গ্রেপ্তার

print news

আরিফুর রহমান তীব্র-লক্ষ্মীপুর সদর◼️

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কেনার টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবা হযরত আলী গাজীকে (৭৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের ছেলে মামুন (৩৫)। এ ঘটনার প্রায় ১৮ দিন পর ঢাকায় আত্মগোপন করা অবস্থায় র‌্যাব-১১ ও র‌্যাব-১০ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩০ জুন) বেলা ১১টার দিকে নোয়াখালী র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে রোববার (২৯ জুন) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ১১ জুন রাতে উপজেলার চরবংশী গ্রামের নিজ বাড়িতে মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চায় মামুন। টাকা দিতে অস্বীকৃতি জানালে এশার নামাজের সময় ওজু করতে গেলে পেছন থেকে ধারালো দা দিয়ে বাবাকে কুপিয়ে ফেলে মামুন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরদিন নিহতের বড় ছেলে নুর হোসেন গাজী রায়পুর থানায় মামুনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

গ্রেপ্তার হওয়া মামুন স্থানীয়ভাবে একজন পরিচিত মাদকসেবী ও বিক্রেতা। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি করত, এমনকি স্ত্রীকেও মারধর করত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, ঘটনার আগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামুনকে মাদকসহ গ্রেপ্তার করেছিল। জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে সে আবারও আগের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, “মাদক যে কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, মামুন তার জঘন্য উদাহরণ। একমাত্র সন্তানের হাতে বাবার এমন মৃত্যু সমাজে গভীর শঙ্কা তৈরি করেছে।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লক্ষ্মীপুরে মাদকের টাকার জন্য বাবাকে হত্যা:ছেলে গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫