Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালপুরে বেতন বন্ধ ৩৩ সিএইচসিপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ২০৬ সময় দেখুন
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর লালপুর উপজেলা কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যানের আওতায়  ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩৩ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সাত মাস ধরে বেতন পাচ্ছেন না । কবে পাবেন সে বিষয় নেই কোন নির্ভরযোগ্য উত্তর। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন  তাঁরা।
তথ্যসূত্রে জানা যায়,  অসহায় গরিব মানুষের চিকিৎসা,  গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই,  কিশোর-কিশোরী ও নববিবাহিত দম্পতিদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে ৩৩ জন সিএইচসিপি (স্বাস্থ্যকর্মী) নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।
কিন্তু গত বছরের জুন মাস থেকে সিএইচসিপিদের বেতন বকেয়া রয়েছে। ঢাকায় আন্দোলনের মুখে গত বছরের ২০ আগস্ট অন্তর্বর্তী সরকার সিএইচসিপিদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দেয় এবং গত বছরের ১৮ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে।
তারপরও গত ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্প খাত কিংবা রাজস্ব খাত থেকে কোনো বেতন-ভাতা ছাড় করা হয়নি। এ বিষয়ে বড়বাদকয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিউটি খাতুন বলেন, “আমি প্রতি মাসে ক্লিনিকে ৩/৪ জন প্রসূতি মায়ের স্বাভাবিক ডেলিভারি করিয়ে থাকি। ২০১৭ সালে গোপালপুর বাজারে রাস্তার ওপর অসহায় এক গর্ভবতী মায়ের স্বাভাবিক ডেলিভারি করিয়েছিলাম। পুরস্কারও পেয়েছিলাম। এখনো গরীব মানুষদের সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু গত সাত মাস ধরে কোন বেতন পাইনি। ছেলে-মেয়েদের পড়াশোনা ও অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছি। পেটে ভাত নেই। অতি দ্রুত আমাদের বেতন ছাড়ের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এ কে এম শাহাব উদ্দিন বেতন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সারা দেশব্যাপী সিএইচসিপিদের বেতন বন্ধ আছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমস্যাটির  সমাধান হবে।”

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালপুরে বেতন বন্ধ ৩৩ সিএইচসিপি

আপডেটের সময়: ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫