Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালপুরে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি বর্ষণ

print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এলাকায় আতংক ছড়াতে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়িয়া নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সোনাবাহিনী ঘটনাস্থলে যায়।
স্থানীয়রা জানায়, গত ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের মাদক ব্যবসায়ী মনি সরদার একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলের কাছে মাদক কেনাবেচা সংক্রান্ত পাওনা টাকা চায়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে পরদিন কাজলের মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনি সরদারের বিরুদ্ধে ৬০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে। এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার আতংক ছড়াতে তার কাছে থাকা রিভলবার দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, কাজলকে মারধরের পর এলাকাবাসী উত্তেজিত হলে মাদক ব্যবসায়ী মনি সরদার এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালপুরে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি বর্ষণ

আপডেটের সময়: ০৮:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫