Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লালপুরে মুসলিম স্থাপত্যশৈলীর নিদর্শন

print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,লালপুর (নাটোর) প্রতিনিধি: দৃষ্টিনন্দন নবনির্মিত কারুকার্যখচিত উপজেলা মডেলদৃষ্টিনন্দন নবনির্মিত কারুকার্যখচিত উপজেলা মডেল মসজিদ

নাটোরের লালপুরে লালপুরে দৃষ্টিনন্দন নবনির্মিত কারুকার্যখচিত উপজেলা মডেল মসজিদ মুসলিম স্থাপত্যশৈলীর নিদর্শন। নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
গত ২২ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

জানা গেছে, তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে লালপুর উপজেলা পরিষদসংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়) ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তর এটির নির্মাণকাজ সম্পন্ন করেছে।

স্থাপনাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। এ মডেল মসজিদে একসঙ্গে ৯৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে আলাদা প্রবেশপথসহ ১২০ জন মহিলার নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের তৃতীয় তলায় পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের অজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। দোতলায় রয়েছে ৭ হাজার ৮০০ বর্গফুট আয়তনের নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। ইসলামিক ফাউন্ডেশনের অফিসসহ ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, এতিমখানা, মৃতদেহ গোসল, ইসলামিক লাইব্রেরি ও ইসলামি বই বিক্রয় কেন্দ্র রয়েছে।

এছাড়া এখানে সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের আবাসনব্যবস্থাসহ গেস্ট রুম, কনফারেন্স রুম। ৪৩ শতাংশ জমির ওপরে উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের মোট ২৩ হাজার ৪০০ বর্গফুট আয়তনের নিচতলায় রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। মসজিদটিতে ৯০ ফুট উচ্চতার একটি মিনার এবং চারটি গম্বুজ রয়েছে। প্রকল্পের অধীনে ইতিমধ্যে ছয়টি পর্যায়ে নির্মাণকাজ শেষে মোট ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। চলতি মাসে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ সারা দেশে মোট ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

লালপুরে মুসলিম স্থাপত্যশৈলীর নিদর্শন

আপডেটের সময়: ১০:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫