
মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুর উপজেলা থানাধীন ৬নং দুয়ারিয়া ইউনিয়নের জনৈক করিম প্রাং পিতাঃ মৃত চয়েন প্রাং সাং- টিটিয়া (পুর্বপাড়া) মানসিক ভারসাম্যহীন মাঝে মাঝে খিচুনির ব্যারাম উঠে বিভিন্ন জায়গায় পড়ে থাকলে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। উক্ত করিম প্রাং গত ইং ২৩-০২-২০২৫ তারিখ তার ব্যবহারিত symphony বাটন মোবাইল নং- ০১৭৪৬-৭৩৫৭১৯ নিয়ে মাগরিবের নামাজ পড়তে বের হয়।
গভীর রাত পর্যন্ত করিম প্রাং বাড়িতে ফেরত না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর, ইং ২৪-০২-২০২৫ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় জনৈক মোঃ মানিক পিতা-মৃত সফির উদ্দিন সাং- টিটিয়া (পূর্বপাড়া) এর পূর্বপাড়া গ্রামস্থ শিম ক্ষেতের টালের নিচে প্রথমে মোঃ আলম (৪০) পিতাঃ সাকাত সাং- টিটিয়া (পূর্বপাড়া) দেখতে পেয়ে ভিকটিম করিমের ছেলে রবিউলকে জানালে ভিকটিমের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে শিম ক্ষেত হইতে তার নিজ বাড়িতে নিয়ে যায়।
বর্তমানে মৃতের লাশ তার নিজ বাড়িতে আছে।
ঘটনাস্থলে লালপুর থানা পুলিশ এসে উপস্থিতি হন তারা জানান
আইনানুগ-ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিবেদকের নাম 










