
মো:সাদেকুল ইসলাম,লালমনিহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় লালমনিরহাট এলজিইডি হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
লালমনিরহাট জেলা প্রতিনিধি এস কে সাহেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে মমিনুল হক বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সার্কেল ওয়ান মোহাম্মদ ফজলুল হক। লামনিরহাট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোফাখারুল ইসলাম মজনু লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোকুল রায়, সিনিয়র সাংবাদিক মিলন পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক আহাম্মেদুর রহমান মকুল। গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাব। বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন। দেশ টিভি জেলা প্রতিনিধি জামাল বাদশা। মাই টিভির জেলা প্রতিনিধি মাহাফুজ সাজু। এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নিয়ম দুলাল। প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন। গণকণ্ঠের জেলা প্রতিনিধি শাজাহান আলী সুমন। আমার সংবাদ প্রতিনিধি মহসিন ইসলাম শাওন ও মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রমুখ। এ সময় অতিথিরা কালবেলার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
প্রতিবেদকের নাম 










