Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাট জজ আদালতের নিয়োগ বাতিলের দাবিতে সমাবেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
print news

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের জর্জ কোর্টে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে, উক্ত নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় মিশনমোড় চত্বরে এসে শেষ হয়। মিছিলে সচেতন নাগরিক সমাজের সদস্যদের পাশাপাশি হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সচেতন নাগরিক সমাজ, লালমনিরহাট-এর আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপনের আহ্বানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য একেএম মমিনুল হক, আফজাল হোসেন, আব্দুস সালাম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি লালমনিরহাট জেলা আদালতে অফিস সহায়ক, জারিকারকসহ ২৪টি পদে নিয়োগে স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন এবং বিগত স্বৈরাচারী সরকারের সহযোগীদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।
বক্তারা অনতিবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানান এবং দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাট জজ আদালতের নিয়োগ বাতিলের দাবিতে সমাবেশ

আপডেটের সময়: ০৯:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫