
মোঃ নুরুজ্জামান আহমেদ,সদর (লালমনিরহাট) উপজেলা প্রতিনিধিঃ:আজ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ। আজ বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সারা দেশের ন্যায় লালমনিরহাটেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
লালমনিরহাটে কালেক্টরেট মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দেন লালমনিরহাট জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দিবস উপলক্ষে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রতিবেদকের নাম 










