Dhaka ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শাহজাদপুরে পুলিশের ওপর গ্রামবাসীর ইটপাটকেল নিক্ষেপ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
print news

মো:সাদমান সাকিব,জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংঘর্ষের সূত্রপাত হয়। পরদিন আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফের ওই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ফালা, হেলমেটসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করলে মহিলারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় দৌঁড়ে পুলিশ আত্মরক্ষা করে। তবে এ ঘটনায় তেমন কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২১ সালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। সেই মামলার জেরে মঙ্গলবার সকাল থেকে স্থানীয় আব্দুস সালাম, রহমত আলী ও সবুজ হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি সিএনজি অটোরিক্সা পুলিশের অটোরিক্সা ভেবে ভাংচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত ব্রাহ্মণ জানান, সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ আছলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শাহজাদপুরে পুলিশের ওপর গ্রামবাসীর ইটপাটকেল নিক্ষেপ

আপডেটের সময়: ০৮:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫