Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সংবাদ প্রচারের পর তড়িঘড়ি করে কাজ শুরু উপজেলা প্রশাসনের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১৯৬ সময় দেখুন
print news

মেহেরপুর প্রতিনিধিঃ ৩১/০১/২৫ ইং মেহেরপুরের গাংনী উপজেলায় সরকারি অর্থ নয়-ছয়ের অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়ার পর দ্রুত কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকায় সংবাদ প্রচারের পর শুক্রবার সকাল থেকেই কয়েকজন রংমিস্ত্রি কাজ শুরু করে।

রংমিস্ত্রি জিয়াউর রহমান জানান, ‘‘ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে আমি কিছু জানি না। গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী সঞ্চিতা খাতুনের নির্দেশে দৈনিক হাজিরায় কাজ শুরু করেছি।’’

এ বিষয়ে গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন বলেন, ‘‘গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নাজির আবু হানজালা ফোনে জানিয়েছেন যে মহিলা অধিদপ্তরের ভবনের রংকরণ ও মেরামতের কাজ শুরু হবে। তবে কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করছে, সে বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।’’

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, ‘‘২০২৩ সালে এই কাজটি করা হয়েছিল এবং এর বিলও পরিশোধ করা হয়েছে। তবে কাজ শেষ না হলে বিল দেওয়ার সুযোগ নেই। বিলের স্বাক্ষরে শুধু আমি নই, উপজেলা চেয়ারম্যানসহ বেশ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর ছিল।’’

মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মহেনাজ বলেন, ‘‘এ বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’’

উল্লেখ্যঃ ২০২৩ সালের ২৩ নভেম্বর মাসিক সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও ইউএনও প্রীতম সাহার স্বাক্ষরিত কয়েকটি ভুয়া প্রকল্পের নামে প্রায় ১১ লাখ টাকা উত্তোলনের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে।

সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও গোপনীয়তার বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মোহাম্মদ সান
মেহেরপুর জেলা প্রতিনিধি

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সংবাদ প্রচারের পর তড়িঘড়ি করে কাজ শুরু উপজেলা প্রশাসনের

আপডেটের সময়: ০৫:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫