Dhaka ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় অনিবার্য-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক “এবিএম মোশাররফ হোসেন”

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১৯৯ সময় দেখুন
print news

মো: মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, গত ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল খেটেছে, বাসায় ঘুমাতে পারেনি, তাদের কোনো আয়ের উৎস ছিলো না। ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিএনপির কর্মীরা এখন বুক ভরে নি:শ্বাস নিতে পারছে। এই সুযোগে কিছু নেতাকর্মী তাড়াহুড়ো শুরু করেছে। এসব তাড়াহুড়ো বন্ধ করে সাধারণ মানুষের পাশে দাড়াতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
শুক্রবার শেষ বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন আরো বলেন, বিভিন্ন অপকর্মের দায়ে প্রায় ২’শ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এই দলে কেউ অন্যায় করে পার পায় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় অনিবার্য। বাংলাদেশের মানুষের সামনে সুসময় আসছে জানিয়ে আর এক থেকে দেড় বছর ধৈর্য ধরার আহবান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, জনগণের পাশে দাঁড়িয়ে আরো সংযত ও সহনশীলতা দেখাতে হবে।
ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এ্যাডঃ গাজী মোহাম্মদ তৌহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিব বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় অনিবার্য-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক “এবিএম মোশাররফ হোসেন”

আপডেটের সময়: ০৯:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪