টাঙ্গাইল প্রতিনিধি:সহকারি পুলিশ সুপারের কার্যালয়, মির্জাপুর সার্কেল, টাঙ্গাইল এর বার্ষিক পরিদর্শন করেন সরকার মোহাম্মদ কায়সার বিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এস. এম. মনসুর মূসা, সহকারি পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল, টাঙ্গাইল। পুলিশ সুপার মহোদয় মির্জাপুর সার্কেল অফিস, টাঙ্গাইলে কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ও তাদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় মির্জাপুর সার্কেল অফিস, টাঙ্গাইল এর বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।
এ সময় সহকারি পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল ও অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা, টাঙ্গাইল সহ মির্জাপুর সার্কেল অফিস টাঙ্গাইলে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 










