Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্টের ঝটিকা অভিযান রয়্যাল টোবাকো থেকে জব্দ ১৪ হাজার সিগারেট ও জাল স্ট্যাম্প

print news

নাজির খান- নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের এক বিশেষ অভিযানে ৫ লাখ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এক ব্যক্তিকে।

সোমবার, (১৯ মে) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার “রয়্যাল টোবাকো কোম্পানি”-তে এ অভিযান পরিচালনা করেন মোঃ তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানে জাতীয় রাজস্ব বোর্ডের (ভ্যাট বিভাগ) কর্মকর্তাবৃন্দ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্য, আনসার বাহিনী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে রয়্যাল টোবাকো কোম্পানির গুদাম থেকে প্রায় ১৪ হাজার পিস সিগারেট এবং আনুমানিক ২১ লক্ষ টাকার পুনঃব্যবহৃত স্ট্যাম্প জব্দ করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা: মৃত ইসমাইল, কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট ৫ লাখ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। মামলার নম্বর: ১৬/২০২৫।

অভিযান চলাকালীন স্থানীয় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন আবু বক্কর, পিতা: ইস্কান্দর গাজী, এবং মোঃ ইমরান, পিতা: হায়দার আলী; উভয়েই গোদনাইল ২ নম্বর এলাকা, সিদ্ধিরগঞ্জের স্থায়ী বাসিন্দা।

জব্দকৃত স্ট্যাম্পসমূহ মোবাইল কোর্টের নির্দেশে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম বলেন,
“অবৈধভাবে স্ট্যাম্প পুনঃব্যবহার করে সিগারেট বাজারজাত করায় রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতির চেষ্টা করা হয়েছে। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্টের ঝটিকা অভিযান রয়্যাল টোবাকো থেকে জব্দ ১৪ হাজার সিগারেট ও জাল স্ট্যাম্প

আপডেটের সময়: ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫