Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

59 / 100 SEO Score
print news

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (০৬ আগস্ট) দিবাগত রাতে দিরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দিরাই উপজেলার শ্যামারচর বাজারের মৃত শুকুর আলীর ছেলে ফুল মিয়া (৫০) এবং পাশের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আক্তার হোসেন (৮৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ আগস্ট রাত আনুমানিক ২টা ১০ মিনিটে দিরাই থানা পুলিশের একটি বিশেষ দল দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিবস, এএসআই মোতালেব ও সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের শরীর তল্লাশি করে দুটি নীল রঙের প্যাকেটে বিশেষ কায়দায় রাখা মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দিরাই থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬