Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন- বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
print news

এস আর সাকিল,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: একটি সুষ্ঠু ভোট জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)।

আজ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনীহা তৈরি হয়েছে।
বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে আসার জন্য হালনাগাদ ও নতুন ভোটারদের তালিকায় সংযুক্তির কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, এবারের ভোট অন্যান্য ভোটের থেকে আরও গ্রহনযোগ্য করার জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। ভোটার তালিকায় কোন অস্বচ্ছতা যেন তৈরি না হয় সেজন্য ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারের কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান । এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব জাকির হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মোত্তালিব, সহকারী পুলিশ সুপার মান্দা-নিয়ামতপুর সার্কেল মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সূধীজন, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমূখ।

উল্লেখ্য, ভোটার তালিকার হালনাগাদ ও নতুন ভোটারের অন্তর্ভুক্তির কাজ জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হয়ে চলবে ফেব্রুয়ারীর ৩ তারিখ পর্যন্ত।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন- বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ

আপডেটের সময়: ১০:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫