Dhaka ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

স্ত্রীকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ২০৩ সময় দেখুন
print news

আব্দুল মাবুদ,রংপুর: বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ১৮/১০/২০২৪ তারিখে রংপুর জেলার বদরগঞ্জ থানা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী মোছাঃ আন্জুয়ারা বেগমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটে। প্রধান আসামী স্বামী মোঃ রশিদুল হক (৩৮) এবং অন্যান্য আসামীরা প্রতিনিয়ত ভিকটিম আন্জুয়ারা বেগমকে কারণে অকারণে শারীরিক নির্যাতন করত। ভিকটিম নির্যাতনের প্রতিবাদ করলে প্রাণে মারার হুমকি দেয়, তখন ভিকটিম ভয় পেয়ে চাচার বাড়ীতে চলে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আপোষ-মীমাংসা হয় এবং ভিকটিমকে তার স্বামীর বাড়ীতে নিয়ে যায়। পরবর্তীতে গত ১৮/১০/২০২৪ তারিখে প্রধান আসামী স্বামী মোঃ রশিদুল হক ও তার সহযোগীরা ভিকটিম আন্জুয়ারা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে এবং লাশ বস্তায় ভরে খাটের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে ভিকটিমের চাচা মোঃ মশিয়ার রহমান বদরগঞ্জ থানায় মোঃ রশিদুল হক কে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এবং র‌্যাব-১, ব্যাটালিয়ন সদর, উত্তরা বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ০৪/১১/২০২৪ তারিখে আনুমানিক সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় ঢাকা খিলক্ষেত থানাধীন এলাকা হতে প্রধান আসামী মোঃ রশিদুল হক (৩৮), পিতা- মৃত মোসলেম উদ্দিন, সাং-শিবপুর, থানা- বদরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

স্ত্রীকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেটের সময়: ০৬:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪