Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ারের সবচেয়ে বড় চালান জব্দ

print news

মো: মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ২৮ জুন  পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়।
শুক্রবার (২৮ জুন) ভোররাতে পটুয়াখালী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ২৬ হাজার ৮৮০ ক্যান চাইনিজ বিয়ার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে বাসিরুল ইসলাম (২৮), কলাপাড়ার নাচনাপাড়া চৌরাস্তা এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বি (২৩) ও বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সী (২৭)।

বাসিরুল ও মেহেদী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চায়না থেকে নৌ-পথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসছে। এখান থেকে ঢাকায় পাচারকালে পটুয়াখালী টোল প্লাজা থেকে এই বিয়ারের চালান জব্দ করা হয়।

স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ারের সবচেয়ে বড় চালান জব্দ

আপডেটের সময়: ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪