
মোঃ কামরুজ্জামান মিলন: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মা*মলা হয়েছে। হা*মলার শিকার প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ বাদী হয়ে ৩ নভেম্বর মেহেন্দিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, গত ৩ নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আসামিরা হলেন- মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনির জমাদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিন্টু জমাদ্দার, গনি জমাদ্দার, জাকির জমাদ্দার, আমির চৌকিদার, রাকিব পোদ্দার, আলী সরদার. বাহাউদ্দিন ঢালী, হারুন মোল্লা, মো. মনির ও হাসান জোমাদ্দার। এরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর, চাঁনপুর, শ্রীপুর, চরহোগলা, মিয়ারচর এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
প্রতিবেদকের নাম 










