Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়া আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে চোরের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২২৬ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে অগভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৬) নামের চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার জিনইর গ্রামের পূর্ব মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে এসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আব্দুর রহমান আদমদীঘির ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি জিনইর গ্রামের সোলায়মান আলীর মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের রহিদুল ইসলাম উজ্জল বৈদ্যুতিক সংযোগ নিয়ে ওই গ্রামের পূর্বপাড়া মাঠে জমিতে সেচ পরিচালনা করে আসছিলেন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চোর চক্রের সদস্য আব্দুর রহমান ওই অগভীর নলকুপের ট্রান্সফরমার চুরি করতে একটি বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমার খুলতে থাকেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই খুঁটির ওপরে তিনি মারা যান।
এঘটনা জানাজানি হলে শুক্রবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রের সদস্য আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেন।
এবিষয়ে অগভীর নলকুপের মালিক রহিদুল ইসলাম উজ্জল বিটিসি নিউজকে বলেন, আমার নলকুপের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। কয়েকদিন যাবত চোর চক্রের সদস্যরা চিঠির মাধ্যমে আমার কাছে টাকা দাবি করে আসছিলেন।
শুক্রবার সকালে জানতে পারি ট্রান্সফরমার চুরি করতে এসে আব্দুর রহমান নামের এক চোর বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান  জানান, আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়া আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে চোরের মৃত্যু

আপডেটের সময়: ০৭:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫