Dhaka ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যর্থ ইসরায়েলি হামলা

print news

আন্তর্জাতিক ডেস্ক◾

তীব্র ইসরায়েলি হামলার পরও অক্ষত রয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলো। একাধিক দফায় হামলা চালালেও এতে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানালেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি।

বুধবার (১৮ জুন) তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক বিবৃতিতে ইসলামি বলেন, “দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় আছে। আমাদের কর্মীরা দায়িত্বে অটল এবং নিজ নিজ অবস্থানে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “ইরানি জাতির ভেতর গর্ব, শক্তি ও প্রতিরোধের চেতনা গভীরভাবে প্রোথিত। তারা কখনোই কোনো শক্তির কাছে মাথানত করেনি।”

ইসরায়েলকে উদ্দেশ করে ইসলামি বলেন, “সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন সম্ভব নয়।”

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। এ হামলায় দেশটির ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়। এতে বহু সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক প্রাণ হারান।

তবে তেহরান জানিয়েছে, ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যর্থ ইসরায়েলি হামলা

আপডেটের সময়: ০৯:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫