Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু খুলনা দাকোপে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার ট্রলি ব্যাগে ৭৬ কেজি গাঁজা পাচার: র‍্যাবের হাতে আটক ২

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ*র্ষ*ণ:অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২০৪ সময় দেখুন
print news

মোহাম্মদ সান–মেহেরপুর জেলা◼️

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া-মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মো. তারিক হোসেনের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (১ জুলাই) স্কুল চলাকালীন সময়েই শিশুটিকে শৌচাগারে নিয়ে গিয়ে দপ্তরী তারিক এই অমানবিক কাজ করেন।

শিশুটি বাসায় ফিরে কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনা খুলে বলে তার পরিবারকে। এরপর থেকেই পরিবার, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমার মেয়ে বাসায় এসে সব বলেছে। এমন ঘটনায় আমরা চরম আতঙ্কে আছি। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।”

এ ঘটনায় এলাকাবাসী দপ্তরী তারিক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, তার বিরুদ্ধে এর আগেও একাধিক অশালীন আচরণের অভিযোগ থাকলেও বারবার পার পেয়ে গেছেন।

মটমুড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আয়েজ উদ্দিন বলেন, “আমি স্থানীয়ভাবে ঘটনাটি জেনেছি। শিশুটির পরিবার আইনগত ব্যবস্থা নিতে থানায় গেছে বলেও শুনেছি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তবে ঘটনার নির্দিষ্ট দিনক্ষণ জানি না। বিষয়টি খতিয়ে দেখছি।

অভিযুক্ত তারিক হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গাংনী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগ সত্য হলে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার সচেতন মহল এ ঘটনায় দ্রুত বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ*র্ষ*ণ:অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

আপডেটের সময়: ০৯:২৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫