Dhaka ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চাঁদা দাবির অভিযোগে গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার

print news

গাজীপুর প্রতিনিধি–◼️

চাঁদা দাবি, শৃঙ্খলাভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জি এস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইজুল ইসলাম টিপু ৬ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতিমালা, শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় এই চারজনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখছেন। কেউ কেউ মনে করছেন, দলের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় এমন পদক্ষেপ সময়োপযোগী।

তবে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এধরনের সিদ্ধান্ত উদাহরণ সৃষ্টি করতে পারে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চাঁদা দাবির অভিযোগে গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার

আপডেটের সময়: ১১:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫