Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

রাতের আঁধারে কম্বল বিতরণ ও বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে ভোট প্রার্থনার অভিযোগ

  • মাহবুব আলম–কাফরুল
  • আপডেটের সময়: ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩১০ সময় দেখুন
print news

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষীপুর ২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৬নং কারোয়া ইউনিয়নে।

অভিযোগ অনুযায়ী, গভীর রাতে বিএনপির এক প্রভাবশালী ব্যক্তি কালো টাকার জোরে ইউনিয়নের বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে কম্বল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং সরকারি বাজেটে পাশ করা রাস্তা নিজেই করে দেবেন বলে প্রতিস্রুতি দিচ্ছেন। একই সঙ্গে তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এসব সামগ্রী বিতরণ করা ও মিথ্যা প্রতিস্রুতি দেওয়া হয়, যাতে বিষয়টি প্রশাসনের নজর এড়িয়ে যায়। বিতরণের সময় সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কয়েকজন রাজনৈতিক কর্মীও উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের কার্যক্রম স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার সমর্থকদের পক্ষ থেকে অর্থ, উপহার বা সামগ্রী বিতরণ করে ভোট প্রভাবিত করার সুযোগ নেই।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ভোটারদের প্রভাবিত করতে এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলেও, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

রাতের আঁধারে কম্বল বিতরণ ও বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে ভোট প্রার্থনার অভিযোগ

আপডেটের সময়: ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬