Dhaka ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইসরায়েল-ইরান সংঘাতে আন্তর্জাতিক মেরুকরণ:২১ মুসলিম দেশের সমর্থন ইরানের পক্ষে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২১৯ সময় দেখুন
print news

আন্তর্জাতিক ডেস্ক◾

বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী শক্তি ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতে স্পষ্টভাবে মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে যখন শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে অন্তত ২১টি মুসলিম দেশ প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে।

কানাডায় চলমান জি-৭ সম্মেলনে জোটটির নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে ইরানকে ‘আঞ্চলিক অস্থিরতা এবং সন্ত্রাসের প্রধান উৎস’ বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা বারবার বলেছি—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না।” পাশাপাশি সংকট সমাধানে কূটনৈতিক পথ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

জি-৭ জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপান—এরা সবাই বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি।

এদিকে, বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে। কিছু সময় সম্প্রচার বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু হয়। হামলায় ৩ জন নিহত হন, যাদের মধ্যে একজন ছিলেন বার্তা সম্পাদক।

অন্যদিকে চীনও প্রথমবারের মতো এই সংঘাত নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “ইরানের ওপর ইসরায়েলের সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হঠাৎ বেড়েছে, যা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি বলেন, “চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো তৎপরতার বিরোধিতা করে। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না।” কাজাখস্তানের আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

শি জিনপিং আরও জানান, সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত নিরসনে ভূমিকা রাখতে হবে এবং শান্তি ফিরিয়ে আনতে চীন গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত।

ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা, কয়েকজন কমান্ডার এবং অন্তত ১১ জন পরমাণু বিজ্ঞানী। অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। কূটনৈতিক উদ্যোগ ছাড়া অন্য কোনো পথ এই মুহূর্তে কার্যকর নয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইসরায়েল-ইরান সংঘাতে আন্তর্জাতিক মেরুকরণ:২১ মুসলিম দেশের সমর্থন ইরানের পক্ষে

আপডেটের সময়: ১০:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫